চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহক এবং নির্বাচিত ক্রেডিট কার্ডহোল্ডাররা প্রি-পারচেজ ইন্সপেকশন ও সাধারণ সার্ভিসিংয়ে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন। পাশাপাশি গ্রাহকরা ২৪ ঘণ্টা ও সপ্তাহের সাতদিন জরুরি সহায়তা সুবিধাও পাবেন।

ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রিমিয়াম ব্যাংকিংয়ের হেড অব প্রপোজিশন আরমীন আহমেদ, হেড অব অ্যালায়েন্স আশরাফুল আলম এবং প্রিমিয়াম ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার এহসান সামাদ। অন্যদিকে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর মাসুদ করিম চৌধুরী এবং সিনিয়র এক্সিকিউটিভ নুরুল আমিন রাহাদ।

New URL: https://bonikbarta.com/economy/dYOhWi3yA4cHEPwB

← All news